ফারুক আল শারাহ:
কুমিল্লার লাকসামে করোনা দূর্যোগে মানুষের পাশে রয়েছেন সাংবাদিক নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা। করোনা যোদ্ধা হিসেবে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি নিরলস কাজ করে যাচ্ছেন। তার এমন মানবিকতা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোঃ রফিকুল ইসলাম হিরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি’র একনিষ্ঠ কর্মী হিসেবে রাজনৈতিক অঙ্গনে খুবই সক্রিয়। তিনি স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলাবাহিনীর সাথে সমন্বিতভাবে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে নিরলস কাজ করে চলছেন। জনসচেতনতা বৃদ্ধি ও জনসুরক্ষা নিশ্চিত করতে তিনি নিয়মিত রাজনৈতিক নেতা-কর্মী এবং সাংবাদিক সহকর্মীদেরকে সাথে নিয়ে শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার, ছিন্নমূল মানুষকে রান্না করা খাবার এবং অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। সমস্যাগ্রস্ত মানুষের পাশাপাশি

অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা লাকসাম পৌর শহরের উত্তর লাকসাম এলাকার প্রয়াত সমাজসেবক আনু মিয়ার ছেলে। ৫ ভাই-বোনের সংসারে তিনি সবার বড়। তিনি নিজের মেধা ও মননশীলতার প্রতিফলন ঘটিয়েছেন জীবনের প্রতিটি পদক্ষেপে। লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমেই তার রাজনীতিক জীবনের সূচনা। সুদক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন কলেজ ও উপজেলা ছাত্রলীগে। তিনি লাকসাম উপজেলা যুবলীগের সাবেক সফল সভাপতি। বর্তমানে সুদক্ষতার সাথে লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তিনি। এছাড়াও তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা কুমিল্লা জেলা ও দায়রা জর্জ আদালতের এপিপি, লাকসাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের প্রধান উপদেষ্টা সহ সামাজিক-স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছেন।

অ্যাড. রফিকুল ইসলাম হিরা বলেন, চলমান করোনা পরিস্থিতিতে বিশ্বের সাথে গোটা দেশ থমকে গেছে। লকডাউন আর হোমকোয়ারেন্টাইনে মানুষের মধ্যে বেড়েছে অস্থিরতা। ভয় আর আতঙ্কে দিন পার করছেন মানুষ। এসময় যদি মানুষের পাশে দাঁড়াতে না পারলে জীবনের সার্থকতা নেই। বিষয়টি বিবেচনায় মানুষের সেবায় কাজ করে চলেছি।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের একজন কর্মী হিসেবে চলমান করোনাভাইরাস যুদ্ধে নিজেকে শামিল করতে পেরে গর্ববোধ করছি। আগামীদিনেও এ পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দেয়া চেয়েছেন।