স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়ার সার্বিক সহযোগিতায় নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা, হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নির্যাতিত প্রায় ৩শ নেতা-কর্মীদের মাঝে ত্রান ও ঈদ উপহার বিতরণ গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসদরে উদ্ভোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল সভাপতি সালেহ আহম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেছার আহম্মদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম, উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, পৌরসভা ছাত্রদল সভাপতি মফিজুর রহমান, পেড়িয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি পারভেজ মজুমদার ভুট্রু, জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাঈন উদ্দিন, পশ্চিম ছাত্রদল আহবায়ক সমুন, মৌকারা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুজন প্রমুখ।
এর আগে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়ার ব্যাক্তিগত অর্থায়ন ও দলীয় নেতা-কর্মীদের আর্থিক সহায়তায় করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় সাড়ে ৪ হাজার কর্মহীন, দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, বুট, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।