স্টাফ রিপোর্টার: লাকসাম নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের পক্ষ থেকে অসচ্ছল ১০৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রম হতে ১৯৯৮ ব্যাচের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয় যে দেশের এই ক্রান্তিকালে সকল স্কুল যদি ব্যাচ ভিত্তিক সংঘটিত হয়ে এভাবে এগিয়ে আসে তাহলে বর্তমান করোনা মহামারীর কারণে যারা আর্থিক সঙ্কীর্ণতায় ভুগছেন তারা অন্তত কিছুটা হলেও উপকৃত হবেন।
লাকসামের এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ১৯৯৮ ব্যাচের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, এ.কে.এম রায়হান তানভীর, মোঃ নাজমুল হক মিঠু, মোহাম্মদ মনির মজুমদার এবং লাকসামের অন্যান্য স্কুলের ১৯৯৮ ব্যাচের প্রতিনিধি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ শামসুল আরেফিন বেলাল, মোঃ শরাফত হোসেন চারু।
উপহার বিতরণ কার্যক্রমটি সম্পন্ন করার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। দেশে এবং বিশেষ করে বিদেশে অবস্থানরত সকল বন্ধুদের এ কার্যক্রমে অংশ নেয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।