শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


স্টাফ রিপোর্টার: বিগত লাকসাম পৌরসভার নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সামান্য ভোটে পরাজিত ঘোষণা করা হয় আবদুল আজিজকে। এলাকায় শান্তি ভঙ্গের আশঙ্কায় তিনি ওই সিদ্ধান্ত মেনে নেন। নির্বাচনে পরাজিত হলেও এক মুহুর্তের জন্যও তিনি ওয়ার্ডবাসীকে ছেড়ে যাননি। মানবিকতা, আন্তরিকতা, ভালোবাসা নিয়ে আছেন ওয়ার্ডবাসীর পাশে। সুখে-দুঃখে প্রতিটি সময় তিনি ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মানুষের সমস্যায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে তিনি পাশে দাঁড়াচ্ছেন। চলমান করোনা পরিস্থিতিতেও তিনি তার প্রমাণ দেখিয়ে দিয়েছেন।

লাকসাম পৌরসভার অন্য কোন ওয়ার্ডের পরাজিত কোন প্রার্থীকে সমস্যাগ্রস্ত মানুষের পাশে তেমনটা দাঁড়াতে দেখা না গেলেও আবদুল আজিজ হৃদয়ের সবটুকু উদারতা উজাড় করে দিয়ে মানুষের পাশে রয়েছেন। করোনা পরিস্থিতিতে তিনি ওয়ার্ডের এক হাজারেও বেশি মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার, বেলতলি এলাকায় লকডাউনে আটকে পড়া ৪০টি পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান সহ সমস্যাগ্রস্ত মানুষদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিনিয়ত সহযোগিতা করে আসছেন।

ঈদকে সামনে রেখেও ওয়ার্ডবাসীর পাশে রয়েছেন লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুল আজিজ। তিনি সুবিধাবঞ্চিত মানুষকে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। কেউ সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি হাসিমুখে কথা বলে সর্বোচ্চ সহযোগিতা করে বিদায় দিচ্ছেন।

লাকসামের সুপরিচিত ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুল আজিজ একজন মিষ্টভাষী ও পরহেজগার ব্যক্তিত্ব। তিনি সবসময় হৃদয়ে স্বচ্ছ মানসিকতা ধারণ করেন। মানুষের উপকারে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন। সকল শ্রেণি-পাশের মানুষের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রেখে তিনি সম্মুখপানে এগিয়ে যাচ্ছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, গত নির্বাচনে আবদুল আজিজকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়। কোন প্রার্থী নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে এলাকার সমস্যাগ্রস্ত মানুষের পাশে খুব বেশি দেখা যায়না। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম একজন মানুষ আবদুল আজিজ। তিনি নির্বাচনের পর থেকে একদিনের জন্যও এলাকা ছেড়ে যাননি। সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে রয়েছেন। প্রাকৃতিক দূর্যোগ, করোনা পরিস্থিতিতে তিনি মানবিকতা নিয়ে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

লাকসামে ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুল আজিজ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় আমাদের অহংকার। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সমস্যাগ্রস্ত মানুষের পাশে থাকতে হয়। মন্ত্রী মহোদয়ের অনুপ্রেরণা থেকে মানুষের পাশে থেকে কাজ করে আসছি। জীবনে যতদিন বেঁচে থাকি ততদিন মানুষের পাশে থাকবো। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া চাই।




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই