শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    



ফারুক আল শারাহ:
 লাকসামে আজ সোমবার (২৫ মে) আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়াল। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক, স্থানীয় একটি ফামের্সীর মালিক ও ওষুধ কোম্পানীর মেডিকেল প্রমোশন অফিসার।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. মেহেদী হাসান জিতু জানান, উপজেলায় এ পর্যন্ত ৪১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৩৭৭ জনের। আজ নতুন তিনজন সহ সর্বমোট ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৩৩৮ জনের রিপোর্ট নেগেটিভ। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে ৩৫টি। এখানে এ পর্যন্ত কেউ করোনায় মারা যাননি। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় আক্রান্তদের কাউকে হোম আইসলোশানে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের আইসলোশানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা তাদের সার্বক্ষনিক খোঁজ খবর নিয়ে চিকিৎসা দিয়ে আসছে।

আজ নতুন আক্রান্তদের মধ্যে ৫৭ বছর বয়সী আবুল কাশেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক। তার বাড়ি লালমাই উপজেলার গোলাচৌঁ গ্রামে। ৩/৪দিন থেকে তার জ্বর ও গলাব্যাথা থাকলেও বর্তমানে তার হাল্কা মাথাব্যাথা ছাড়া অন্য কোন উপসর্গ নেই। দ্বিতীয় আক্রান্ত ব্যক্তি ৬৪ বছর স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে একটি ফার্মেসীর মালিক। তিনি পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা। তার শরীরে প্রথমে জ্বর থাকলেও এখন তা নেই। তবে কাশি রয়েছে। আক্রান্ত ফার্মেসী মালিকের বাসার এক ভাড়াটিয়াও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি অপসোনিন ওষুধ কোম্পানীর মেডিকেল প্রমোশন অফিসার। তার বয়স ৩০ বছর। তার শুকনো কাশি রয়েছে বলে জানা গেছে।

এদিকে, গত কয়েকদিন থেকে লাকসামে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে। লাকসামে এ পর্যন্ত ৩৯ জন করোনা আক্রান্তের মধ্যে ৩৮ জনই পৌর শহরের। অন্য একজন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোখাইয়া গ্রামের জনৈক যুবক। উপজেলায় প্রথম আক্রান্ত ওই যুবক নারায়নগঞ্জ থেকে এসে করোনায় আক্রান্ত হন। তিনি এখানে প্রথম করোনা জয়ী।


লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। যারা ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম সহ অন্যস্থান থেকে লাকসামে এসেছেন তাদেরকে কমপক্ষে তিনি ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে বলেন, কারো শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক র‌্যাপিড রেসপন্স টিমকে অবহিত করুন। উপজেলাবাসীর স্বাস্থ্যসেবায় আমাদের টিম সর্বদা তৎপর রয়েছে।




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই