স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মনোহরগঞ্জে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, উপজেলার হাসনাবাদ এলাকার দুইজন এবং খিলা এলাকার একজন। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। এ নিয়ে উপজেলায় সর্বমোট ২৭ জন করোনায় আক্রান্ত হন। আজ সোমবার (৮ জুন) সন্ধ্যায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মনোহরগঞ্জ উপজেলায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৭ জনে দাঁডিয়ছে। তন্মধ্যে ৮ জন সুস্থ্য হয়েছে এবং উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ধোপামুড়ি গ্রামের ৭৭ বছর বয়সী এক ব্যবসায়ী মারা গেছেন।
উপজেলা স্বাস্হ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ সোমবার (৩ জুন) ১১ জনের রিপোর্ট আসে। তাদের মধ্যে তিনজনের পজিটিভ ও ৮ জনের নেগেটিভ। নতুন আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু হয়েছে। ওই তিনজনের পরিবারের অন্যান্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।
সূত্রে আরও জানা যায়,মনোহরগঞ্জে এই পর্যন্ত ৫০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৪৯৫ জনের। প্রক্রিয়াধীন রয়েছে ৮ জনের রিপোর্ট। প্রাপ্ত রিপোর্টে ২৭ জনের পজেটিভ এবং ৪৬৮ জনের রিপোর্টে নেগেটিভ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাসা-বাড়িতে থাকার আহবান জানান।