মশিউর রহমান সেলিম:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউপির ৬নং ওয়ার্ড হাটিরপাড় গ্রামের ভিতর দিয়ে ৫ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দে নতুন ভাবে বাইপাস নির্মাণ ঘিরে ওই সড়কের দু’পাশে বসবাসরত ক্ষতিগ্রস্তদের আর্ত্মনাতসহ ব্যাক্তিমালিকানাধীন ভূমি ওই সড়কের জন্য নিতে গিয়ে নাটকীয় ভূমিকায় এলাকার জনমনে নানা বির্তকের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজন জানান, নির্মানাধীন সড়কের পশ্চিমপাশের বহু সরকারি সম্পদ থাকা স্বর্তেও সেটা ব্যবহার না করে পূর্বপাশে ব্যক্তি মালিকানাধীন ভূমি জবরদখল করবে এটা কিন্তু ঠিক নয়। সরকার জনস্বার্থে সড়ক নির্মাণে ব্যাক্তিমালিকানাধীন ভূমি নিতে হলে পরিমাণ মত ভূমি একোয়ার করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দিবে- এটাই নিয়ম। কিন্তু এ ব্যাপারে কারো যেন মাথা ব্যাথা নেই। এছাড়া এ সড়কটির কাজের মান নিয়েও নানা গুঞ্জন চলছে এবং সরঞ্জাম ব্যবহার নিয়ে এলাকার জনমনে নানা কথাবার্তা উঠেছে।
এ ব্যাপারে উক্ত সড়কের ঠিকাদার ছিলোনিয়ার্স এন্টারপ্রাইজের প্রতিনিধি ইব্রাহিম মিয়া জানায়, স্থানীয় প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দ টেন্ডার ও স্টিমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী এ বাইপাস সড়কের জন্য ভূমি নির্ধারণ করার প্রেক্ষিতেই আমরা কাজ শুরু করেছি। ২৪ ফুট এ বাইপাস সড়কের জন্য যেটুকু জায়গা সরকারি ভাবে থাকার কথা সেটা কিন্তু নেই। ফলে জনস্বার্থে এ সড়কে কাজ করতে গিয়ে দু’পাশের কিছু ব্যক্তি মালিকানার ভূমি পড়েছে। এতে কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সত্য। তারপরও আমি চেষ্টা করব দু’পাশের সমান্তরাল রেখে সড়কটির কাজ শেষ করতে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল কালাম জানায়, এ ওয়ার্ডের উপর দিয়ে ৫ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দে বাইপাস সড়ক নির্মাণ হচ্ছে এতে আমরা অনেকটা খুশি। তবে সড়ক নির্মাণ করতে গিয়ে ব্যক্তি মালিকানাধীন কিছু জায়গা নিতে হচ্ছে এবং কোন কোন স্থানে গাছপালা কাটা যাচ্ছে এটা সত্য আমি ঠিকাদারকে বলেছি সড়কের দু’পাশে ব্যক্তি মালিকানাধীন ভূমি সমানভাবে নিয়ে কাজ শেষ করতে এবং সেই ভাবেই সড়কের কাজ এগিয়ে যাচ্ছে।