ফারুক আল শারাহ:
কুমিল্লার মনোহরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আবদুল আউয়াল (৫০) ও এনায়েত উল্লাহ (৫৫) নামক দুই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এখানে নতুন ১৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ৪ জন।
জানা যায়, শনিবার (২০ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ২৮টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ১৯টি পজিটিভ ও ৯টি নেগেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের আবদুল আউয়াল (৫০) ও খিলা ইউনিয়নের লৎসর এনায়েত উল্লাহ (৫৫) নামক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ। তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠালে রিপোর্ট পজিটিভ আসে।
নতুন আক্রান্ত অন্য ১৭ জনের মধ্যে রয়েছে, উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ৫ জন, মৈশাতুয়া ইউনিয়নের ৩ জন, খিলা ইউনিয়নের ৩ জন, নাথেরপেটুয়া ইউনিয়নের ২ জন, লক্ষণপুর ইউনিয়নের ২ জন, ঝলম দক্ষিণ ইউনিয়নের একজন ও পল্লী বিদ্যুৎ অফিসের একজন।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. রায়হান রাশেদ জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৬২৪টি, রিপোর্ট এসেছে ৫৮০টি। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ৭৩ জন। মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ২১ জন। বাকী ৪৮ জনকে হোম আসলোশানে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।
কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয়ক এবং মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, মনোহরগঞ্জে এতদিন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ