সংবাদ বিজ্ঞপ্তি:
কুমিল্লার মনোহরগঞ্জে স্বামী নুর মোহাম্মদ বাবলুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমুলক বলে দাবি করেছেন স্ত্রী শারমিন আক্তার রুনা। এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, বিগত ১৩/০৭/২০২০ইং তারিখ আমার স্বামী নুর মোহাম্মদ বাবলুর বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় জনৈক খোরশেদ আলম, পিতা- হাজী হাবিবুল্লাহ, গ্রাম+পোঃ বিপুলাসার, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর-৫/৪৬, তারিখ-১৩/০৭/২০২০ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(ক)/৩০।
উক্ত মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, বাদীর মেয়ে সায়মা আক্তার শান্তাকে আমার স্বামী ফুসলিয়ে কৌশলে ইমাম হোসেন ইমন সহ সি.এন.জি যোগে সোনাইমুড়ি নিয়ে আটকিয়ে রাখে এবং ০৪/০৭/২০২০ইং তারিখ আনুমানিক রাত ১০টায় জোরপূর্বক ধর্ষণ করে। উপরোক্ত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত। আমার স্বামী এই ধরনের কোন অপকর্মের সাথে জড়িত নয়।
উল্লেখ্য, আমার স্বামী প্রবাসে থাকাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহিত কথিত ভিকটিমের যোগাযোগ হয় এবং উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমার স্বামীর ইতালি থেকে আসার পর বাদীর মেয়ে ও বাদীর পরিবার আমার স্বামীকে কথিত ভিকটিমকে বিয়ে করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলে আমার স্বামী স্পষ্ট ভাষায় তাদেরকে নিষেধ করে। তাই তারা ক্ষুব্ধ হয়ে আমার স্বামীর বিরুদ্ধে এই মামলা দায়ের করে।
বিগত ০৩/০৭/২০২০ইং তারিখে সন্ধ্যায় আমার স্বামীর তুর্কি এয়ারলাইন্সে ইতালি গমনের ফাইট থাকায় আমি, আমার স্বামী ও আত্মীয়-স্বজন সহ আমার ভাসুরের ঢাকার বাড়িতে অবস্থান করছি। কিন্তু করোনা পরিস্থিতিতে ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার কারণে আমার স্বামী ইতালি যেতে পারেনা। এই বিষয়ে এয়ারলাইন্সের টিকেট আমাদের নিকট সংরক্ষিত অিাছে।
আমি জানতে পারি যে, উক্ত মামলার কথিত ভিকটিম সায়মা আক্তার শান্তা বিগত ০৯/০৭/২০২০ইং তারিখ ঢাকার কদমতলী থানায় একটি মামলা দায়ের করিতে আসে। সে উক্ত মামলায় এজাহারে উল্লেখ করেছে যে, আমার স্বামী বাবলু ও আমার ভাসুর নুর ইসলাম মাইক্রোবাস যোগে সায়মা আক্তার শান্তাকে সোনাইমুড়ি নিয়ে আটকিয়ে রাখে। এজাহার দুটি বিশ্লেষণে স্পষ্ট যে, উল্লেখিত মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত।
আমার স্বামী ও আমার ভাসুর সহ আমাদের পুরো পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় মিথ্যা ও কল্পিত ঘটনা সৃজন করে এই মিথ্যা মামলা দায়ের করা হইয়াছে। প্রকৃতপক্ষে, আমার স্বামী এই ধরনের কোন ঘটনায় জড়িত নয় মর্মে আমি দ্ব্যার্থহীন ভাবে জানাইতেছি। আমি স্বার্থান্বেষী মহলের এমন মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রমুলক মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এ মামলা বাতিলের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী,
শারমিন আক্তার রুনা
স্বামী- নুর মোহাম্মদ বাবলু
গ্রাম-বড় কাঁচি
পোঃ বিপুলাসার,
থানা-মনোহরগঞ্জ,
জেলা-কুমিল্লা।