সোহরাব হোসেন:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৬নং মক্রবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দকৃত “কোভিড-১৯” দুর্যোগকালীন সময়ে অসহায়, দুঃস্থ্ ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। (১৯ জুলাই রবিবার) ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মুকুল চৌধুরী। ইউনিয়নের ১১৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মশারির ডাল ও ১ টি মিষ্টি কুমড়া। ত্রাণ সামগ্রী পেয়ে গরীব, অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠে।
ত্রাণ বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সচিব কাজী জাফর আহম্মদ, উদ্যোক্তা মো. সাফায়াত হোসাইন মক্রবপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ, ছায়েদুল ইসলাম ছায়িদ, ২নং ওয়ার্ডের মেম্বার আবদুস সোয়াব প্রমুখ।