স্টাফ রিপোর্টার:
লাকসাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও নকশী বার্তা সম্পাদক মো. দলিলুর রহমান মানিক করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসলোশানে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, দলিলুর রহমান মানিক তার শরীরে করোনার উপসর্গ উপলব্দি করার পরপরই হোম আইসলোশানে চলে যান। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষুধ সেবন ও করোনার বিষয়টি নিশ্চিত হতে নমুনা দেন। আজ বুধবার (৫ আগস্ট) তার নমুনার রিপোর্ট পজিটিভ আসে। তিনি হোম আইসলোশানে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।
লাকসাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাপ্তাহিক নকশী বার্তা সম্পাদক দলিলুর রহমান মানিক দ্রুত করোনা থেকে আরোগ্য লাভের লক্ষ্যে সকলের দোয়া চেয়েছেন।