ডেস্ক রিপোর্ট: জনপ্রশাসনে ১৫৬ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বর্তমানে অতিরিক্ত সচিবের নিয়মিত (ডিউটি) পদ আছে দেড় শর (বিভিন্ন দপ্তরে পদ বাড়ায় এই সংখ্যাটিও বাড়ে) মতো। পদোন্নতি পাওয়া কর্মকর্তা মিলিয়ে এখন অতিরিক্ত সচিবের সংখ্যা হবে ৬০৯ জন।
ফলে পর্যাপ্ত পদ না থাকায় পদোন্নতি পেলেও এসব কর্মকর্তার অধিকাংশকেই আগের পদেই দায়িত্ব পালন করতে হবে।