ডেস্ক রিপোর্ট: দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। মরণঘাতী এই ভাইরাসের ফলে পুরো বিশ্বই যেন পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। প্রতিদিন ঝরে ঝরে পড়ছে অজস্র প্রাণ। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দেড় লাখ ও আক্রান্তের সংখ্যা প্রায় ২২ লাখ ছুঁইছুঁই।
সর্বশেষ খবর অনুযায়ী, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৭০ জন এবং এই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯২ হাজার ৯৮০ জন। নতুনভাবে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৯৫ হাজার; যা একদিনে সর্বোচ্চ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মৃত্যু হয়েছে আরও ৭ হাজার মানুষের।
একদিনে প্রায় ২ হাজার ২০০ মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানি সাড়ে ৩৪ হাজার ৬৪১ জনের বেশি। নতুনভাবে আরও প্রায় ৩০ হাজার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। মোট আক্রান্ত পৌনে ৬ লাখ ৭৮ হাজার ২১০ জন। স্পেনে মৃতের সংখ্যা ১৯ হাজার ৩১৫ জন; আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার ৯৪৮ জন। নতুন সংক্রমিত ৪ হাজার ৩০০ জন, একদিনে প্রাণ গেছে ৫০০ জনের। ইতালিতে আরও ৫২৫ জনের প্রাণহানি, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে ২২ হাজার ১৭০ জন এবং দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন মানুষ। নতুনভাবে আরও ৪ হাজার শনাক্ত হয়েছে। ফ্রান্সে মৃতের সংখ্যা ১৭ হাজার ৯২০ জন, একদিনে ৭০০ মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। ১৭ হাজারের বেশি মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২৭ জন। যুক্তরাষ্ট্রে নতুনভাবে মারা গেছেন ৮৬১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৩ হাজার ৭২৯ জন। দেশটিতে নতুনভাবে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৩ জন। ইতালি-স্পেন-জার্মানিতে করোনার প্রকোপ অনেকটা কমলেও, সংক্রমণ আর মৃত্যু লাফিয়ে বাড়ছে বেলজিয়ামে। বেলজিয়ামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৬১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৩৮ জন।