ডেস্ক রিপোর্ট: ভারতে মহামারী করোনা ভাইরাসে গত একদিনে ভারতে করোনায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৩২০ জন। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৯,৬৬২ জন। শনিবার (৯ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১,৯৮১ জন। ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭,৮৪৭ জন। আর এ পর্যন্ত চিকিৎসা সুস্থও হয়েছেন ভারতের বেশ কিছু মানুষ। করোনা পরিস্থিতিতে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ড. ডেভিড ন্যাবারো সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন যে, পরিস্থিত যেদিকে যাচ্ছে তাতে ভারতে এই রোগটি আগামী জুলাই মাসের শেষের দিকে আরও প্রবল মহামারী রূপে দেখা দেবে।