শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


মাহবুব কবির: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে তিন নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নারী এবং চারজন পুরুষ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম সেলিমুল ইসলাম ভুইয়া। তিনি বরুড়া উপজেলার বাঁশপুরের আবদুল মমিন ভুইয়ার ছেলে।

অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন জেলার চান্দিনার রাফেজা বেগম (৬৫), এই উপজেলার আতিক রাজি (৬৭), বরুড়া উপজেলার তোফাজ্জল হোসেন (৫০), আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বিলকিস বেগম (৪৫), দুর্গাপুর এলাকার মমতাজ বেগম (৫৫) এবং উজিরপুর এলাকার আবু তাহের।

অপরদিকে জেলায় নতুন করে আরও ৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০১ জনে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯৪ জন। সোমবার বিকেলে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর ৩৩ জন, আদর্শ সদরের ৪ জন, চৌদ্দগ্রামের ১১ জন, বরুড়ার ৮ জন, সদর দক্ষিণের ৪ জন, লালমাইয়ের ৩ জন, বুড়িচংয়ের ২ জন এবং ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জের একজন করে রয়েছেন। জেলায় করোনা আক্রান্ত তিন হাজার ৩০১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৭ জন।




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই