ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এ সময় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে মোট ৩৪ জনের মৃত্যু হলো। এ নিয়ে সারাদেশে মোট ৬২১ জন করোনা রোগী শনাক্ত হলো।
বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে, মোট আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৮৪ হাজার ৩৩১ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ৮ হাজার ৯৬২।
আক্রান্ত হয়ে সেরে উঠেছেন চার লাখ ৫ হাজার ৪৩ জন। এখনও ১২ লাখ ৭০ হাজার ২২৬ জন রোগী সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।