ডেস্ক রিপোর্ট: এতদিন বাংলাদেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের নিচে থাকলেও গত ২৪ ঘন্টায় রেকর্ড পার হয়েছে। বাংলাদেশে একদিনে ১০৩৪ জন করোনায় আক্রান্ত ও ১১ জন মৃত্যুর তথ্য ব্রিফিংয়ে জানানো হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জন। মৃত্যুবরণ করেছে ২৩৯ জন।
জানা যায়, চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া কারোন ভাইরাস বাংলাদেশেও সংক্রমণ শুরু হয়। ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ১১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেল ২৩৯ জন। এছাড়া এই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১০৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জন।
আজ সোমবার (১১ মে) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।