দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২,৭৩৮ জন শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ১,৬২,৪১৭ জন। ২৪ ঘন্টায় করোনায় মারা যান ৫৫ জন। এ নিয়ে সর্বমোট মারা গিয়েছেন ২০৫২ জন।
আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৬৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩,৯৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট ৮,৪৬,৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।