ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৬৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১,৮১,১২৯ জন। একই সময়ে নতুন করে মৃত্যুবরণ করেছে ৩০জন। এ নিয়ে মোট মারা গেলেন ২৩০৫ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১,১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।