ডেস্ক রিপোর্ট: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৩৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৩৫৯০ জন। ২৪ ঘন্টায় করোনায় মারা গিয়েছেন ৩৩জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৪৫৭ জন।
বুধবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৭৯টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৪০২টি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট এক লাখ ৫ হাজার ২৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ২৫ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।