শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


প্রেমের টানে বাংলাদেশে চলে এসেছেন ভারতের এক গৃহবধূ। সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভারতের সীমান্তবর্তী খাসিয়া সম্প্রদায়ের ওই গৃহবধূ। গত শনিবার খাসিয়া ওই গ্রহবধূকে গোপনে দেশে নিয়ে আসেন বাংলাদেশি যুবক ফিরোজ মিয়া (৩৮)।

এনিয়ে দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে গত শনিবার থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার এক বাংলাদেশি নাগরিক ও অর্ধ শতাধিক গরু ভারতে নিয়ে গেছে স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, ফিরোজ মিয়ার (৩৮) উপজেলার টিপরাখলা সীমান্তের বাসিন্দা হারিছ উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার সঙ্গে পালিয়ে আসা নারী ভারতের এসপিটিলা এলাকার হেওয়াইবস্তির বাসিন্দা চংকর খাসিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার জৈন্তাপুর সীমান্তের ১২৮৮ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকায় দুই দেশের পতাকা বৈঠক হয় এবং বৈঠকে দুই দিনের মধ্যে ভারতীয় নারীকে ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এদিকে, দুই দিন পেরিয়ে যাওয়ার পরও ওই নারীকে ফেরত না দেওয়ায় মঙ্গলবার বিকেলে ১২৮৮ নম্বর আন্তর্জাতিক পিলারের ৩এস পিলার হতে ৬এস পিলার এলাকা দিয়ে ভারতীয় হেওয়াই বস্তির খাসিয়ারা বাংলাদেশ সীমান্তরেখার টিপরাখেলা গ্রামের তজম্মুল আলীর ছেলে আব্দুন নূরকে (৪৫) এবং অর্ধশতাধিক গরু ধরে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির, নিজপাট ইউনিয়নের সদস্য মনসুর আহমদ ও আব্দুল হালিম। গরু ধরে নিয়ে যাওয়া এবং নারীকে ফিরিয়ে না দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিজপাট ইউনিয়নের সদস্য মনসুর আহমদ বলেন, ‘দুদিনের মধ্যে ওই খাসিয়া নারীকে ফেরৎ দেওয়ার কথা ছিল। কিন্তু ফিরোজের পরিবার কথা না রাখায় ভারতীয় খাসিয়ারা উত্তেজিত হয়ে বাংলাদেশে সীমান্ত রেখা থেকে বেশ কিছু গরুসহ আব্দুন নুরকে ধরে নিয়ে যায়।’

সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই