শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

পরে সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ালে শিক্ষাপ্রতিষ্ঠানও এ ছুটির আওতায় আসে। তবে এ ছুটি বেড়ে ঈদ পর্যন্ত হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম আল হোসেন মঙ্গলবার (৭ এপ্রিল) বলেন, ‘সরকার ইতিমধ্যে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান থাকবেই। তবে আমাদের দু’একদিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আবার বৈঠক হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। হয়তো আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ এপ্রিলের পরও বন্ধ রাখার সিদ্ধান্ত আসতে পারে এবং সেটা ঈদ পর্যন্তও হতে পারে।’

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ‘শিক্ষাপঞ্জি অনুসারে ২৪ এপ্রিল রোজার ছুটি শুরু হয়ে যাবে।  করোনা পরিস্থিতির উন্নতি ঘটলেও ১৪ এপ্রিলের পর রোজার ছুটির আগ পর্যন্ত কর্মদিবস আছে মাত্র ৬টি। সার্বিক বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান একবারে ঈদের পর খোলার চিন্তাভাবনা চলছে।’

এ বিষয়ে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. মো. গোলাম ফারুক জানান, ‘পুরো বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর।’

১৪ এপ্রিলের পর ছুটি ঈদ পর্যন্ত যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো সে সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি বিবেচনা করে ধারাবাহিকভাবে বন্ধের ঘোষণা আসতে পারে। একবারেই ঈদ পর্যন্ত ছুটি হবে সেটি এখনো নিশ্চিত না।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষার্থী ও সারা দেশকে সুরক্ষা করা আমাদের সবার মূল দায়িত্ব। এরপর পরিস্থিতির উন্নতি হলে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী ধারাবাহিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসবে।’

 




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই