শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক চার অভিযুক্ত আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। রোববার সকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন।

পরে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত অভিযোগপত্রের ৩ নম্বর অভিযুক্ত মোহাইমিনুল ইসলাম রিফাতের (১৯) জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আত্মসমর্পণ করা অপর তিন অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তের জামিন আবেদন শুনানির জন্য শিশু আদালতে প্রেরণ করেন।

অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তরা হলেন অভিযোগপত্রের ২ নম্বর অভিযুক্ত রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), ৩ নম্বর অভিযুক্ত আবু আবদুল্লাহ রায়হান (১৬) এবং ১২ নম্বর অভিযুক্ত প্রিন্স মোল্লা (১৫)।

আসামি পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা কাদের চার আসামির আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিফাত হত্যা মামলার পলাতক আট অভিযুক্তের মধ্যে চারজন রোববার সকালে স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত প্রাপ্তবয়স্ক এক অভিযুক্তের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি অপ্রাপ্তবয়স্ক তিন অভিযুক্তের জামিনের আবেদন শুনানির জন্য শিশু আদালতে প্রেরণ করেন। এই তিনজনের জামিন আবেদনের শুনানি আজ শিশু আদালতে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এর আগে গত ৩ অক্টোবর বরগুনার সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ মামলার পলাতক আট অভিযুক্তের মালামাল ক্রোকের নির্দেশ দেন।

এ মামলার চার অভিযুক্ত এখনও পলাতক রয়েছেন। এরা হলেন প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত অভিযোগপত্রের ৬ নম্বর অভিযুক্ত মো. মুসা (২২), অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত অভিযোগপত্রের ৬ নম্বর অভিযুক্ত মো. নাইম (১৭), ৯ নম্বর অভিযুক্ত মো. রাকিবুল হাসান নিয়ামত (১৫) এবং ১০ নম্বর আসামি মো. সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুলাহ (১৭)।




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই