শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


তৃষা পারভীনের বাবা সবজি বিক্রি করে সংসার চালান। ভাই-বোনদের মধ্যে সবার ছোট তৃষা। অভাবের কারণে ভাই বোনদের পড়ালেখা হয়ে ওঠেনি। তবে নিজের চেষ্টায় অভাবের মাঝেও পড়াশোনা চালিয়ে যান। অদম্য ওই প্রতিভা দমিয়ে রাখতে পারেনি অভাব। অদম্য সেই তৃষা এবার মেডিকেলে চান্স পেয়েছেন। তবে অর্থাভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি হবিগঞ্জ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তৃষা পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে।

জানা গেছে, সামান্য কয়েকশতক জমিতে সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করেন তৃষার বাবা মজিবর রহমান। দুই ভাইও কৃষক। তাদের সামান্য আয়ে কোনো মতে চলে সংসার। দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট তৃষা। সংসারে অভাব অনটনের কারণে পড়াশোনা করা অবস্থায় ছোট বেলায় বড় দুই বোনের বিয়ে দেন বাবা মজিবর। ছোট বেলা থেকেই খুব মেধাবী ছাত্রী ছিল তৃষা। তিনি সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর মাধ্যমিকে ভাঙ্গুড়া মমতাজ মোস্তাফা আইডিয়াল স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন। এরপর তৃষা ভর্তি হন রাজশাহী সরকারি মহিলা কলেজে। সেখান থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

তৃষার এমন সাফল্যে আনন্দে ভাসছে পুরো পরিবার। শুধু পরিবারই নন, তৃষার এমন সফলতায় খুশি গ্রামবাসীরাও। কিন্তু চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। তৃষাকে কীভাবে মেডিকেল কলেজে ভর্তি করবেন? আর কীভাবে পড়াশোনার খরচ চলবে-এমন দুঃশ্চিন্তায় পরিবারের লোকজন। অনিশ্চয়তা দেখা দিয়েছে তৃষার মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে।

তৃষার ভাই কাওছার আলী বলেন, বোন (তৃষা) মেডিকেলে চান্স পেয়েছে এতে খুশি। কিন্তু আর্থিক অনটনের সংসার। অনেক কষ্টে বোনকে এতদূর এনেছি। মেডিকেলে ভর্তি করাসহ পড়াশোনার ব্যয় বহনের মতো আর্থিক সঙ্গতি আমাদের নেই। তাই কীভাবে বোনের ভর্তির টাকা যোগাড় হবে আর কীভাবে পড়াশোনার খরচ চালাবো তা নিয়ে দুঃশ্চিন্তায় আছি।

ভাঙ্গুড়া মমতাজ মোস্তাফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শাহীনুর রহমান বলেন, তাদের (তৃষা) অভারের সংসার। আমাদের স্কুলে সে যখন পড়তো, তখন আমরা তাকে বিনামূল্যে খাতাকলম ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করেছি। এখন সে মেডিকেলে চান্স পেয়েছে শুনে খুব ভালো লাগছে। কিন্তু পরিবারের দারিদ্রতার কারণে তার উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই