মোঃ খোরশেদ আলম:
সমগ্র পৃথিবী আজ বিপর্যস্ত প্রাকৃতিক এই ভাইরাসের কাছে৷ নিস্তব্ধতার শব্দে ঢেকে আছে ব্যস্ত এই শহর, জনপথ, সমগ্র জন্মভূমি। কোলাহল থেমে আছে৷ নেই প্রাণচাঞ্চল্যতা।
মানবজাতিকেই দায়িত্ব নিয়ে হবে। ফিরিয়ে আনতে হবে এই গতিশীলতা। সচেতন হতে হবে সবার। এই যুদ্ধটা মানুষে মানুষে না৷ এই যুদ্ধটা বৈরী প্রকৃতির বিরুদ্ধে। যেখানে সবাই যোদ্ধা। সবাই নিরাপদ থাকা, ঘরে থাকা, বাইরে বের হলে মাস্ক লাগিয়ে বের হওয়া। বাসায় আসার সাথে সাথেই হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার দিয়ে দ্রুত হাত পা ওয়াশ করা। পরিচ্ছন্নতা বজায় রাখা৷ এটাই যুদ্ধের মেইন কাজ।
আমাদের আশেপাশে এমন অনেক লোকজন আছে। যারা এখনো বুঝে না, শিখে নাই কিভাবে এই ভাইরাস মোকাবেলা করতে হবে। তারা এই ব্যাপারে সচেতন ও না। অথচ করোনা ভাইরাস ছড়িয়ে যায় মানুষে মানুষে দ্রুততার সাথে। যার হয়েছে সে ১০/১৫ দিন টের ও পায় না অনেক ক্ষেত্রে। খেটে খাওয়া, জীবিকার টানে বের হওয়া সেইসব মা বোন, ভাই, চাচাদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস। তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, মাস্ক। একই সাথে তারা যেন সচেতন হয়, করোনা ভাইরাস মোকাবেলায় কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিৎ সেটা বুঝানো।
প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। সবাই নিরাপদ থাকুন৷ সুস্থ থাকুন।
লেখক: অতিরিক্ত পুলিশ সুপার
নারায়নগঞ্জ ‘খ’ সার্কেল, ঢাকা।