স্টাফ রিপোর্টার: পুনরায় অসুস্থ হয়ে পড়েছেন মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের জনপ্রিয় প্রভাষক সাফায়েত হোসেন। গত ১০ মে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষা শেষে তাঁর ক্যান্সার স্টেজ-৩ ধরা পড়ায় ওই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর তত্ত্বাবধােনে তাঁর কেমোথেরাপী শুরু হয়েছে। দ্রুত সুস্থতায় তিনি সকলের দোয়া চেয়েছেন।
জানা যায়, গত প্রায় দুই বছর থেকে মানুষ গড়ার কারিগর প্রভাষক সাফায়েত হোসেন শারীরীক নানা অসুস্থতায় ভূগছেন। ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শেষে তিনি ভারতে দীর্ঘদিন চিকিৎসা নেন। চিকিৎসা নিতে নিতে অর্থনৈতিক সমস্যায় তিনি চরম হিমশিম খাচ্ছেন। ইতোপূর্বে তিনি দেশ-বিদেশে চিকিৎসায় ৩০ লাখ টাকারও বেশি খরচ করেছেন। এর কিছু অংশ দেশ-প্রবাসের উদারমনা মানুষরা সহযোগিতা করেছেন।
চিকিৎসা ব্যয়ের বেশিরভাগ অংশ নিজের সহায় সম্পত্তি বিক্রি করে চিকিৎসা নেয়ায় এখন তিনি চরম অর্থকষ্টে রয়েছেন। ঢাকায় ব্যয়বহুল চিকিৎসা নিলেও কিভাবে ব্যয়ভার বহন করতে তা নিয়ে খুবই চিন্তিত। শুভাকাঙ্খীদের পক্ষ থেকে মানুষ গড়ার এ কারিগরের চিকিৎসায় দেশ-বিদেশের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। সাফায়েত হোসেনের সাথে ০১৭১২-৯০৬৮০৩ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।