নিউজিল্যান্ডের লিঙ্কনে দ্বিতীয় ওয়ানডেতেও নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলকে বড় ব্যাবধানে হারাল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আজ যুবারা জয় পেয়েছে ৬ উইকেটে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। আগে ব্যাট করে ওপেনার জোহরাবের শতকে ৬ উইকেটে ২৪২ রানের পুঁজি পায় কিউইরা। শতক হাঁকানো জোহরাব করেন দলের পক্ষে সর্বোচ্চ ১১২ রান। তাছাড়া হোয়াইট ৩০ ও শেষদিকে সানডের ব্যাট থেকে আসে ২৯ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে মৃত্যুঞ্জয় সর্বোচ্চ দু’টি উইকেট লাভ করেন। এছাড়া একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শামীম হোসেন ও রাকিবুল হাসান।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে পারভেজ হোসেনের উইকেট হারায় সফরকারীরা। তবে এতে বিচলিত না হয়ে দলকে খেলায় ফেরান তানজিদ ও মাহমুদুল হাসান জয়। দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন তারা। ৫ চার ও ২ ছক্কায় ৬৫ রান করে তামিম আউট হলে ভাঙ্গে এ উইকেট-জুটি।
তামিম ফিরে গেলেও হাল ছাড়েননি জয়। ৫ চারে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর তৌহিদ হৃদয় সাথে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে দলের জয়ের পথ সুগম করেন। তৃতীয় উইকেটে ৭৭ রান যোগ করেন জয় ও হৃদয়। যার মধ্যে ৪০ রান আসে হৃদয়ের ব্যাট থেকে।
৪০ রান করে ম্যাকেঞ্জির বলে আউট হন হৃদয়। সঙ্গীকে হারানোর পর নার্ভাস নাইন্টিতে কাটা পড়েন জয়। ১ রানের জন্য হাতছাড়া করেন শতক। দুই সেট ব্যাটসম্যানের বিদায়ের পর ম্যাচের বাকি কাজটুকু সম্পন্ন করেন শামীম ও শাহাদাত হোসেন। ২১ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় বাংলাদেশের যুবারা।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ২৪২/৬ (৫০ ওভার)
জোহরাব ১১২, হোয়াইট ৩০, সানডে ২৯*, অ্যানসেল ২০; মৃত্যুঞ্জয় ৭-০-৪১-২, শামিম ১০-০-৩৫-১, রাকিবুল ১০-০-৪০-১।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৪৩/৪ ।
তামিম ৬৫, ইমন ৬, জয় ৯৯, হৃদয় ৪০ শামীম ১৫*, শাহাদাত ৪*; ম্যাকেঞ্জি ৭-০-৩৯-২।