মিনহাজুল ইসলাম:
দিনদিন রক্তযোদ্ধা ও রক্তদাতারা হারিয়ে যাচ্ছে, তার কারন কি?
“ভয় নয় রক্ত দানে হোক
‘মানবতার জয়“
#আমরা তো সকল রক্ত যোদ্ধারা এই শ্লোগান মুখে নিয়ে আত্মমানবতার সেবা এগিয়ে যাওয়ার কথা ছিল। তবে কেনো দিনদিন আমাদের ভিতরে এক ধরনের বিমুখীতা কাজ করছে রক্তদানে!!!
# আসলে দোষ আমাদের স্বেচ্ছাসেবী রক্তদাতাদের নয়!!
# ফ্রী জিনিষের মূল্যায়ন কম হয় এটা যুগ যুগ ধরেই সত্য।
# যদি তাই না হয়, আপনার আত্মীয় স্বজন অসুস্থ। আপনি পাগলের মত খুঁজছেন একজন রক্তদাতাকে একব্যাগ রক্তের জন্য!
# আর আমাদের একজন কর্মী গভীর রাত্রে আপনার মোবাইল কল পাওয়ার পর আর ঘুমিয়ে থাকতে পারে না। তারা ঠিকই ছুটে যায় আপনার আত্বীয় স্বজনের জীবন বাঁচাতে।
কিন্তু আপনি কী করেছেন??
আপনি রক্ত পাওয়ার পর আপনার আর আমাদের কর্মীদের কথা মনে থাকে না!!
যেমন কোন একদিন যদি আপনাকে আপনার রক্তের গ্রুপের সাথে হুবহু মিলে যাওয়া কোন এক অসুস্থ রুগীর জন্য ইমার্জেন্সি কল করা হয় আপনি বলেন আপনি এখন ব্যস্ত!
# তার মানে বিষয়টা কী দাঁড়ালো “নিজে বাঁচলে বাপের নাম“।
# আপনার কাছে আপনারা বাবা, মা, ভাই, বোন আত্বীয়–স্বজন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি অন্য কোন ভাইয়ের কাছে সেটা একই গুরুত্ববহ।।
# তাই
“সবাই, সবার জন্য“।
এই বিষয় মাথায় রেখে কাজ করতে হবে।
তাহলে রক্তদাতা যোদ্ধাদের মনোবল বৃদ্ধি পাবে।।
মনে রাখবেন,,
# এক এক জন রক্তদাতা এক একজন প্রকৃত যোদ্ধা
(বিঃদ্র: যারা রক্তদান করে ওরা বেশীরভাগই স্টুডেন্টস্ তাই ওদের যাতায়াত খরচ বহন করার উচিত।
সবাইকে ধন্যবাদ।
লেখক: সহ–সভাপতি, স্যোশাল হেল্প অর্গানাইজেশন, নাঙ্গলকোট।