মোঃ খোরশেদ আলম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম একটা মহাসড়ক। এই মহাসড়ক রাজধানী ঢাকার সাথে দেশের প্রায় এক তৃতীয়াংশ জেলার সংযোগ স্থাপন করেছে৷ এই ব্যস্ততম মহাসড়ক ২৪ ঘন্টাই ব্যস্ত থাকে। নারায়ণগঞ্জ জেলার মধ্যে দিয়ে বের হয়েছে এই মহাসড়ক। ঢাকা রেঞ্জের আমাদের সকলের প্রিয় অভিভাবক, বাংলাদেশ পুলিশের জীবন্ত কিংবদন্তী, ঢাকা রেঞ্জের ডিআইজি, জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় আজ এই ক্রাইসিস মোমেন্টে, এই দুর্যোগের মধ্যে ঝটিকা পরিদর্শনে আসেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ।
সরকার ঘোষিত জরুরি পরিসেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা সংশ্লিষ্ট, চিকিৎসা সেবায় নিয়োজিত, ঔষধ শিল্পে জড়িত, খাদ্য ও কৃষি উৎপাদন, পরিবহনে জড়িত যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন চলাচলে বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে কিনা তা জানার জন্য পূর্ব নির্ধারিত ঘোষণা ছাড়াই স্যার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানবাহন কার্যক্রম মনিটরিং স্বচক্ষে দেখতে সরাসরি নির্দেশনা প্রদান করতে এসেছেন ।
প্রতিটা ক্রাইসিস মোমেন্টে, ঈদের ব্যস্ততায় সবসময়ই স্যারকে দেখেছি সরাসরি নির্দেশনা দিতে, মনিটরিং করতে এমন ঝটিকা মহাসড়ক সফর করতে। স্যার চাইলেই অফিসে বসে নির্দেশনা প্রদান করে, তদারকি করতে পারতেন। তারপরও প্রায়ই তিনি সরাসরি নিজে উপস্থিত হয়ে আমাদেরকে নির্দেশনা প্রদান করেন । স্যার, আপনার আগমন আমাদের সবার জন্য অনুপ্রেরণা । আমার মত পুলিশ বাহিনীর সদস্যদের অনুপ্রেরণার বাতিঘর আপনি।
আপনাকে দেখে বারবার শিখে যাচ্ছি, কাজের অনুপ্রেরণা, দায়িত্ব ও মানবিকতা ।
মহান আল্লাহ রাব্বুল আল-আমিন আপনাকে ভালো রাখুন প্রিয় স্যার ।
লেখক: অতিরিক্ত পুলিশ সুপার
নারায়নগঞ্জ ‘খ’ সার্কেল।