শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


ডেস্ক রিপোর্ট: বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ৫৩ লাখ ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩ লাখ ৪২ হাজার।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ লাখ ১০ হাজার ৩৬২ জন।

এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৯৭ জনের। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ১২ হাজার ১৮৫ জন।

সিএসএসই’র তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৯৭ হাজার ৮৭ জন।

দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ১৬ লাখ ২২ হাজার ৬১২ জন। মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ  যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬ হাজার ৭৫৭ জন।

আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৫০৪ জন। তৃতীয় অবস্থানে থাকা ইতালিতেও মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩২ হাজার ৭৩৫ জন। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩২৭ জন।

ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে স্পেনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ৬৭৮ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মৃতের সংখ্যা যুক্তরাজ্য ও ইতালির চেয়ে কম হলেও আক্রান্তের সংখ্যা বেশি। স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজার ২৯০ জন।

অন্যদিকে ফ্রান্সে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা স্পেনের কাছাকাছি। দেশটিতে মৃত্যু হয়েছে ২৮ হাজার ২১৮ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৬ জন।

এদিকে আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ জন, আর মৃত্যু হয়েছে ২২ হাজার ১৩ জনের। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।

দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। তবে রাশিয়ায় আনুষ্ঠানিক হিসাবে মৃত্যুর সংখ্যা অবশ্য অনেক কম, ৩ হাজার ৩৮৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৮টি দেশে ছড়িয়ে পড়েছে। যে চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি সেই চীনে এখন পর্যন্ত আনুষ্ঠানিক হিসাবে আক্রান্ত বা মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশ তুলনায় বেশ কম।

দেশটিতে গত এক সপ্তাহে নতুন করে এই ভাইরাসে আক্রন্ত হয়ে মৃত্যুর তথ্য নেই, অর্থাৎ মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৮ জনই রয়েছে ।

গত এক সপ্তাহে দেশটিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা অবশ্য ৪০ জন বেড়েছে। এ নিয়ে রোববার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে চীনে শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৮৪ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩২ হাজার ৭৮ জন। এদের মধ্যে ৪৫২ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৮৮৬ জন।




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই