বুধবার (২ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। বুধবার (২ অক্টোবর) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার বিকেল ৫টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যথারীতি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন।
এদিকে, এর আগে সপ্তাহের প্রতি শনিবার বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক করা হতো। তবে হঠাৎ করে বুধবার বিএনপি বৈঠক ডেকেছে।