এম. নূরুননবী চৌধুরী সেলিম: শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক চিতোষী বাজার শাখা। চাঁদপুর জেলার শাহরাস্তী উপজেলার চিতোষী বাজার বেগম রোকেয়া সুপার মার্কেটের সামনে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নং চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু ইউছুফ পাটোয়ারী। ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও রোকেয়া সুপার মার্কেটের স্বাধিকারী জনাব মোঃ সেলিম তালুকদার, ইউনিয়ন যুবলীগনেতা আলহাজ্ব এনামুল হক যুবরাজ, ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি মাষ্টার কামাল হোসেন, উপজেলা তাঁতী লীগের সম্পাদক মাঈন উদ্দীন মানিক, ঢাকা ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী দ্বীন দীনু, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ এলাকার গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ব্যাংকের পক্ষ থেকে এ বৎসর ২০০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যাবস্থাপক ও সিইও আব্দুল্লাহ্ আল মামুন।