ডেস্ক রিপোর্ট: কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করে গন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভায় আজ শুক্রবার এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক, করোনা ভাইরাস প্রতিরোধ সক্রান্ত জেলা কমিটির সভাপতি মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজ্জামান সহ সংশ্লিষ্টরা।
এ আদেশের মধ্যে দিয়ে কুমিল্লা জেলাতে কোন যানবাহন , ব্যক্তি প্রবেশ –বের হতে পারবে না । তবে জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা চলবে। আইন অমান্য করলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, রিপোর্টটি লিখা পর্যন্ত কুমিল্লায় দুই শিশুসহ চারজন করোনা আক্রান্ত রোগী পাওয়ার খবির নিশ্চিত হওয়া গেছে। বেশ কয়েকজনের নমুন আইডিসিআরে প্রেরণ করা হয়েছে।