স্টাফ রিপোর্টার: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিন। মেশিনটি স্থাপনের পর সহসা কুমিল্লায় করোনাভাইরাসের পরীক্ষা করা সম্ভব হবে।
তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদ্যস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর মেশিনটি চালুর পর করোনাভাইরাসের নমুনা সংগ্রহের পর এখানে দিনে দিনেই পরীক্ষা করা হবে। তবে ফলাফল এখানে দেওয়া হবে না। প্রতিদিনের ফলাফল ঢাকায় পাঠানো হবে। সেখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে।